চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে জরিমানা

টেকনাফ সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

টেকনাফে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মিষ্টি তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা পুরাতন বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. অনীক চৌধুরী।

 

আদালত সুত্র জানায়, অস্বাস্থ্যকর ও অবৈধভাবে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ‘খিরসা বি’ নামের মিষ্টি তৈরির কারখানাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হ্নীলা স্টেশনের সার ডিলার, মুদি দোকানিসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. অনীক চৌধুরী বলেন, অতিরিক্ত মুনাফা আদায়, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে খাদ্যদ্রব্য তৈরি করা যাবে না। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে ব্যবসায় কোনো ধরনের কৃত্রিমতা ও ছলচাতুরীর সুযোগ নেই।

 

বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট