চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

খালের পানিতে বর্জ্য, বনফুল এগ্রোকে জরিমানা

খালের পানিতে বর্জ্য, বনফুল এগ্রোকে জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০১ অপরাহ্ণ

খালের পানিতে কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস ফেলার অভিযোগে আনোয়ারায় ‘বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কালী বাজার এলাকায এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

 

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির কারখানা থেকে প্রক্রিয়াজাত বর্জ্য, গরুর গোবর ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে সরাসরি পাশের খালে ফেলা হচ্ছিল। এর ফলে খালের পানি দূষণের পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বর্জ্য নিষ্কাশনের পাইপলাইন দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকার ও আনোয়ারা থানার এএসআই মাসুদ রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট