চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় নুরুল ইসলাম টিটু নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিল নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বিনাজুরি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি পূর্বকোণকে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া গ্রহণ ও পরবর্তী কাযক্রম নিয়ে ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে থানা পুলিশ।
পূর্বকোণ/জাহেদ/এএইচ


















