নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নেইমারও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। ২০১১ সালে যে মেটলাইফ স্টেডিয়ামে হলুদ জার্সিতে যাত্রা শুরু করেছিলেন নেইমার, দেড় দশক পর সেই মাঠেই খেললেন ব্রাজিলের হয়ে নিজের শেষ ম্যাচ। এই বিশ্বকাপে তাঁর খেলা নিয়েই শঙ্কা ছিল। চোট আর অফ ফর্মের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিল দলের বাইরে ছিলেন নেইমার। বিশ্বকাপের আগে ফিট হয়ে ডাক পান কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে। কিন্তু ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের শেষটা হলো কান্নায়। […]