চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চ্যাম্পিয়ন নিও একাডেমি

ইনডোর একাডেমি কাপ ক্রিকেট

চ্যাম্পিয়ন নিও একাডেমি

বিজ্ঞপ্তি

২৮ জুলাই, ২০২৬ | ১১:০৩ অপরাহ্ণ

নিও ক্রিকেট একাডেমির চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে ইনডোর ক্রিকেট একাডেমি কাপের। ফাইনালে নিও ক্রিকেট একাডেমি ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে।

 

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১০৬ রান সংগ্রহ করে। জবাবে নিও ক্রিকেট একাডেমির দুই উদ্বোধনী ব্যাটার রায়হান ও নূরউদ্দীনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় তারা। রায়হান ১৬ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৪ রান করে বাধ্যতামূলক রিটায়ার্ডহার্টে গেলেও সমানসংখ্যক বলে ৫টি করে চার-ছয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন নূর উদ্দিন। রায়হান হন ম্যান অব দ্য ফাইনাল। টুর্নামেন্টে ১৭৮ রান করে সেরা ব্যাটার হয়েছেন ব্রাদার্স একাডেমির মিফতাহ।

 

অন্যদিকে, টুর্নামেন্টে মোট ৭ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন নিও ক্রিকেট একাডেমির আশিক। টুর্নামেন্টে মোট ১২০ রান এবং বল হাতে ৪ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় হয়েছেন আফতাব আহমেদ একাডেমির ফারহান।

 

ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ শোয়াইব, রনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী দিপঙ্কর দত্ত রনি, স্পোটর্স বাস্কেটের সত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন, রিজিক ফ্যাশন হাউজের প্রোপাইটর সাইদুল ইসলাম তুহিন, ক্রীড়া সংগঠক হায়দার কবির প্রিন্স, আয়োজক সংস্থা স্পোর্টিফাই ইভেন্টস-এর স্বত্বাধিকারী ফজলে দাইয়ান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টিফাই ইভেন্টস-এর উপদেস্টা রোকসানা আলম।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট