চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

জেলা স্টেডিয়াম পরিদর্শনে সিটি মেয়র

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

জেলা স্টেডিয়াম পরিদর্শনে সিটি মেয়র

ক্রীড়া প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৬ | ৯:০৮ অপরাহ্ণ

৯ আগষ্ট প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন ও উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন ও এর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

২৮ জুলাই মঙ্গলবার দুপুরে তিনি চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে স্টেডিয়ামের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সিটি করপোরেশন পরিচ্ছন্নতা বিভাগের কর্মকতাদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

 

পরিদর্শনকালে নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মসিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকতা প্রণব শর্মা, ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলুসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিজেকেএস প্রশাসনিক কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/ কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট