৩১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব আরএনবি শিপিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিতব্য ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী মুখোমুখি হবে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব কমিটির আহবায়ক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মো. সালাউদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন।
পূর্বকোণ/কিরণ/পারভেজ
















