চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

 

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জয় পাওয়ার পর দ্বিতীয় সেটে ২৫-২০ ব্যবধানে এগিয়ে যায় দল। তৃতীয় সেটেও ২৫-১৯ পয়েন্টে জয় তুলে নিয়ে ৩-০ সেটে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

 

এর আগে লিগ পর্বেও উজবেকিস্তানকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় দল। সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে জয়টি চলতি আসরে বাংলাদেশের পঞ্চম জয়। দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সেই ম্যাচের বিজয়ীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে বাংলাদেশ।

 

 

বাংলাদেশের ফাইনালে ওঠায় খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলীয় কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন ফাইনালেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট