আর্জেন্টিনা-মিসর ম্যাচ মাঠের বাইরে গড়িয়েছে অনেকদূর। খেলা শেষ হওয়ার পরও রেফারিংয়ের প্রশ্নে যেন থামছেই না তর্ক। মিসর শিবিরের অভিযোগ ছিল স্পষ্ট—কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো সরাসরি বলেছিলেন, ম্যাচটি ছিল একপেশে, রেফারি আর্জেন্টিনার পক্ষে কাজ করেছে। এমনকি ম্যাচ পাতানোর ইঙ্গিতও দিয়েছিলেন তারা। কিন্তু ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনা এসব অভিযোগ মানতে নারাজ। সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিটি বিতর্কিত মুহূর্ত খুঁটিয়ে বিশ্লেষণ করে তিনি জানিয়ে দিলেন—ম্যাচ পরিচালনায় কোনো ভুল হয়নি, এবং ভিএআরের ব্যবহারও ছিল নিয়মমাফিক। যে দুটি ঘটনা নিয়ে […]