সমান গোল হলেও অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে ছিলেন টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল খেলতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যা তাকে শীর্ষে রেখেছিলো গোল্ডেন বুটের লড়াইয়ে। তবে সেমিফাইনালে বিশ্বকাপের দৌড় থামা ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি প্রতিদ্বন্দ্বী তারকার সামনে কঠিন সমীকরণ দাঁড় করে দিয়েছেন! এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোল সংখ্যা ১০-এ উন্নীত করেছেন এমবাপ্পে। […]