চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পাজেরো জিপের চাপায় জামাল উদ্দিন (৩২) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। এ সময় বাইকচালক জাহেদুল ইসলাম নয়ন (৩০) আহত হয়েছেন। নিহত জামাল উদ্দিন সন্দ্বীপ উপজেলার কামাল পাশার ছেলে। জামাল ও জাহেদুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) টোল রোডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় অফিসে যাওয়ার সময় টোল রোডে একটি পাজেরো জিপ গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ […]