সন্দ্বীপে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জয়নাল আবেদিন রাফিন (১৬)। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় গাছুয়া ইউনিয়নের নতুন চরে এই ঘটনা ঘটে। নিহত রাফিনের চাচাতো ভাই সোহেল মেম্বার জানান, শুক্রবার মাদ্রাসা ছুটি হওয়ার পর রাফিন তার বন্ধুদের সাথে গাছুয়া ফেরিঘাটের পাশে চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ফিরে আসার সময় হঠাৎ একটি বজ্রপাত হয়। সে বজ্রপাতে রাফিন মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে […]