চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আকবার শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। গ্রেপ্তাররা হল- মেহেদী হাসান মুন্না (২২), তার সহযোগী মো. রিয়াদ হোসেন (২০), মো. মামুন খন্দকার (৩০), শাহিনুল ইসলাম শুভ (১৯) ও জিহাদ হোসেন (১৯)। চক্রের সাখাওয়াত হোসেন (২২) নামে একজন সহযোগী পলাতক রয়েছে। ওসি গোলাম রব্বানী জানান, থানায় […]