কাজীর দেউড়ি কাঁচাবাজারে ভিন্ন ভিন্ন দামে মুরগি বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর কারণে চার মুরগি দোকানীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকি অভিযানে এই জরিমানা করা হয।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, রানা দেব নাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
পূর্বকোণ/আরআর/পারভেজ






















