হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিচারপতি আনোয়ারুল ইসলাম ও রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থি হতে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীনের আর কোনও আইনগত বাধা রইল না। জানা যায়, গত ১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ই-ট্রেড লাইসেন্স নবায়ন ফি (বার্ষিক) বিল খেলাপির কারণে চট্টগ্রাম-১১ […]