চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

চা দিতে দেরি, চট্টগ্রামে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে আছাড় মেরে হত্যা

হাটহাজারী প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০২৬ | ২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মেহেরার নামে দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ ওঠেছে পিতা ওসমান গণির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ি এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে।

নিহত শিশুটির মামা জাহেদ জানান, আজ সকালে শিশুটির পিতা তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। চা আনতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওসমান গণি তার স্ত্রীর কোল থেকে কন্যাশিশুকে কেড়ে নিয়ে আছাড় দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/শিমুল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট