চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

জে. এম সেন হলে বোধনের বর্ষবরণ উৎসব

জে. এম সেন হলে বোধনের বর্ষবরণ উৎসব

বিজ্ঞপ্তি

১৪ এপ্রিল, ২০২৬ | ১০:২১ অপরাহ্ণ

বাংলা নতুন বছরের আবাহনকে স্বাগত জানিয়ে উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ আয়োজন করে, প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

 

বাঙালি সংস্কৃতির অপরিহার্য অনুষঙ্গ পহেলা বৈশাখকে বরণ করতে বোধন প্রথমবারের মতো নিজস্ব উদ্যোগে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে। মোহিনী সংগীতা সিংহ’র রচনা ও রীমা দাশ-এর নির্দেশনায় ‘প্রকৃতি কোলে কাঁখে, এই বৈশাখে’ কবিতার বৃন্দ আবৃত্তি দিয়ে সকালের অধিবেশন শুরু হয়। এরপর একে একে নৃত্য, সঙ্গীত, একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়।

 

আমন্ত্রিত সংগঠন হিসেবে নৃত্যে একে একে অংশ নেয়-ত্রিভঙ্গ নিকেতন, পদ্ম নৃত্যালয়, নৃত্যম একাডেমি, আলাউদ্দিন ললিতকলা কেন্দ্র, চারুতা নৃত্যকলা একাডেমি, নৃত্যময়ী একাডেমি, নৃত্য নিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, জাকির তমাল নৃত্যভূমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স,অদ্বিতীয়া নৃত্যাঙ্গন, সুরাঙ্গন বিদ্যাপীঠ; দলীয় সঙ্গীত পরিবেশনা করে-সঙ্গীত ভবন, নজরুল সংগীতশিল্পী সংস্থা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, স্বপ্নতরী, শ্রুতিনন্দন সঙ্গীত নিকেতন। আমন্ত্রিত হিসেবে বৃন্দ আবৃত্তি পরিবেশনা করে তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তিকুঞ্জ; একক সঙ্গীত পরিবেশনা করেন-সঙ্গীতশিল্পী মানস পাল চৌধুরী, শর্মিষ্ঠা দেব, দেবলীনা চৌধুরী, সেঁজুতি দে, জয়িতা বিশ্বাস, সৈয়দ রাসতিন রেজাউল, প্রিয়া ভৌমিক; দ্বৈত সঙ্গীত পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী রুবেল চৌধুরী, আনিকা দাশগুপ্তা, যাদু পরিবেশন করে বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশ।   একক আবৃত্তি পরিবেশন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক জাভেদ হোসেন ও আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী।

 

এছাড়াও বোধন সদস্যদের অংশগ্রহণে কুমার প্রীতীশ বল ও নাজমা নিগার গ্রন্থিত পারভেজ চৌধুরী ও প্রশান্ত চক্রবর্তী নির্দেশিত মৈমনসিংহ গীতিকার পালা ‘কাজলরেখা’ পরিবেশিত হয়। সন্দীপন সেন একার গ্রন্থনায় সন্দীপন সেন একা, স্মরণ ধরের নির্দেশনায় বৃন্দ প্রযোজনা: শিশুর ভাবনায় পৃথিবী পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। যার মহড়া পরিচালনা করেন-স্মরণ ধর, অন্বেষা বণিক, সুমাইয়া বিনতে খুরশিদ, প্রিয়ন্তী দেব দীগা, অর্পিতা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, লাভলী আক্তার নিশাত, রীমা দাশ, মোহিনী সংগীতা সিংহ, সন্দীপন সেন একা, সুতপা মজুমদার।

 

উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীজন। নববর্ষের এই আয়োজন সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বোধন সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট