চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিলাইছড়ির সীমান্ত সড়কে পরিত্যক্ত বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

বিলাইছড়িতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

রাজস্থলী সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্ত সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।

কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিলাইছড়ির ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

পূর্বকোণ/এমএইচ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট