চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চীনে বৈঠকে পুতিনকে ‘আমার বন্ধু’বললেন ট্রাম্প

চীনে বৈঠকে পুতিনকে ‘আমার বন্ধু’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬ | ৬:৫৯ অপরাহ্ণ

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি কে? আমার বন্ধু!’মার্কিন কর্মকর্তাদের মতে, প্রচলিত আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের চেয়ে এটি ছিল কিছুটা অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলোচনা। বৈঠকে ট্রাম্প ও পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘বহু বছর ধরে আমাদের সম্পর্ক চমৎকার। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি। আমার মনে হয়, এই বৈঠক থেকে অনেক ভালো কিছু হতে পারে, অন্তত সেই সম্ভাবনার সূচনা হবে। তবে আমার বিশ্বাস, ভালো কিছু ঘটবেই।’

হোয়াইট হাউসের প্রকাশ করা ভিডিওতে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। এ সময় ট্রাম্প পুতিনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি আমার বন্ধু।’ বৈঠকের শুরুতে পুতিনের কানে সংক্ষেপে কিছু বলতেও দেখা যায় তাকে।

সম্মেলনের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার পরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট