ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক স্টাটাসে লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈত্রিক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
মুসাদ্দিক ফেসবুকে আরেকটি স্টাটাসে লেখেন, ‘আওয়ামী জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ। বিএনপির দলদাস ভিসি পলায়ন করলেও বিশ্ববিদ্যালয় আকড়ে ধরে আছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে এই সাহসী বীররা জঙ্গিলীগকে একবার প্রতিহত করেছে। বিপ্লবী শিক্ষার্থী বন্ধুদের সেলুট।’
পূর্বকোণ/নুসরাত

















