রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবৃদ্ধি রোধ ও জন্মহার কমিয়ে আনার উদ্দেশ্যেই মিয়ানমার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলে রায়ে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি।
গণহত্যার উদ্দেশ্য ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমারগণহত্যার উদ্দেশ্য ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার
রায়ে বিচারক ইউজি বলেন, মিয়ানমার এমন একটি আদেশ জারি করেছিল যেখানে ‘বাঙালি হিসেবে পরিচিত মানুষদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সীমিত রাখতে হতো।’ ওই আদেশে রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ দুটি সন্তান জন্মদানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
বিচারক ইউজি ব্যাখ্যা করেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার সীমিত করতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে যে এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে আনা। রায়ে আদালত বলেন, ‘এ পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে এই গোষ্ঠীর ভেতরে জন্মহার হ্রাস করা। যার মধ্যে শুদ্ধি অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।’
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এটি রোহিঙ্গাদের বংশবৃদ্ধি রোধে রাষ্ট্রের অভিপ্রায়ের ‘ইঙ্গিতবাহী’ বলে উল্লেখ করেন আদালত।
এ ছাড়া শুদ্ধি অভিযানের সময় সংঘটিত যৌন সহিংসতার প্রসঙ্গ টেনে বিচারক ইউজি বলেন, এই জনগোষ্ঠীর ‘সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার’ উদ্দেশ্যেই এসব ঘটানো হয়েছিল।
সূত্র: বিবিসি বাংলা
পূর্বকোণ/রাকিব

















