চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নাশকতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬ | ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে তাদের মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বলেন, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট