চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় মুজিবুর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

উখিয়ায় মুজিবুর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক অভিযানে মুজিবুর হত্যা মামলার এজাহারনামা দুই আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ৮ এপিবিএন’র অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ক্যাম্প-৯-এর ব্লক-জি/২৯ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।  
 
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ২৯/জি-ব্লকের মৃত আবু তাহেরের ছেলে রশিদ উল্লাহ (৩৮), একই ক্যাম্পের ১৯/জি-ব্লকের মৃত ইউসুফ ওরফে ইউনুছ এর ছেলে মো. ইয়াহিয়া (৫৪)।
 
৮ এপিবিএন’র অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) নাহিদ আহাম্মেদের নেতৃত্বে ক্যাম্প-০৯-এর ব্লক-জি/২৯ এলাকায় অভিযান পরিচালনা করে উখিয়া থানায় দায়েরকৃত আলোচিত মুজিবুর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট