চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে তরকারির কড়াই পড়ে দগ্ধ শিশু 

বোয়ালখালীতে তরকারির কড়াই পড়ে দগ্ধ শিশু 

বোয়ালখালী সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ৩:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে সদ্য রান্না করা তরকারি কড়াই উল্টে পড়ে দগ্ধ হয়েছে জান্নাতুল নুরী নামের ২১ মাস বয়সী এক শিশু। এতে শিশুটির শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।
 
 
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে। 
 
 
দগ্ধ জান্নাতুল নুরী ওই এলাকার রবিউল হোসাইনের মেয়ে।
 
 
শিশুটির বাবা রবিউল হোসাইন জানান, সন্ধ্যায় তার স্ত্রী লাকড়ির চুলায় তরকারি রান্না সেরে কড়াই নামানোর সময় হাত ফসকে পা জড়িয়ে থাকা জান্নাতুলের গায়ে পড়ে। এতে মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
 
 
রবিউল হোসাইন বলেন, ‘মেয়ের শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছি।’
 
 
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম বলেন, ‘সন্ধ্যায় দগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট