চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা ২৫টি দোকান উচ্ছেদ করেছে চসিক। এ সময় ৩০ ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঁড়ির গোড়া থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।
চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর


















