চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে ড্রেজারসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়িতে ড্রেজারসহ ২ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়ি সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৬ | ৩:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ২৫ হর্স পাওয়ারের ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
 
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি চড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহর নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
 
 
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও ২২টি পাইপ জব্দ করা হয়। পাশাপাশি উত্তোলিত প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করে তা উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট