চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে আটক ৮ 

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে আটক ৮ 

বান্দরবান প্রতিনিধি 

১৬ নভেম্বর, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের ত্রিসীমানা পিলার এলাকা থেকে সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা রয়েছে। 
 
 
রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বান্দরবানের রুমা ব্যাটেলিয়ানের সদস্যরা তাদের আটক করে। তাদের কাছ থেকে তাবুসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে। 
 
 
আটককৃতরা হলেন- ঝিনাইদহ এলাকার শৈলকুপা বারইহুদা এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২), বরগুনা জেলার মো. শেরআলীর ছেলে মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেত এলাকার মো. আবুল হোসেনের ছেলে নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার চকবাজার থানার মৃত গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেল (৩৮), ভোলা জেলার চরফ্যাশন এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মো. মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান সানি (২৬)।
 
 
এছাড়া স্থানীয় দুজন হলেন লংরাও ম্রো (২৫), ও ডনরয় ম্রো (৩০)। এদের বাড়ি পাসিং পাড়ায় বলে জানা গেছে। এদের সীমান্ত এলাকা থেকে আটক করে রুমা ব্যাটেলিয়ানে নিয়ে আসা হয়েছে। 
 
 
বিজিবি জানিয়েছে, ভারত মিয়ানমার বাংলাদেশ ত্রি-সীমানা এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা। তারা সীমান্তের জিরো নাইনের ১৫ গজ বাংলাদেশের ভিতরে সন্দেহজনকভাবে অবস্থান করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। 
 
 
বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসান শাহরিয়ার জানিয়েছেন, বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী আটককৃতরা সীমান্ত লঙ্ঘন করে সেখানে অবস্থান করছিল। তাদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট