চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

শিশু রামিসা হত্যা: দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিলের রায় আগামীকাল

রামিসা হত্যা: দণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিলের রায় মঙ্গলবার

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ৪:৫৯ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

 

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

 

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো ধরনের মুলতবি ছাড়াই এ মামলার শুনানি এক কার্যদিবসে সম্পন্ন হয়েছে। এ মামলায় হাইকোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

তিনি আরও বলেন, এ মামলায় আসামি নিজেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতেই বিচারিক আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ ধরনের অপরাধ সংঘটনে সহযোগিতা করার অপরাধে মূল আসামির স্ত্রীও সমান শাস্তি পেয়েছেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট