চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ১১:১১ পূর্বাহ্ণ

আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প হয়।
 
সোমবার (১৬ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
 
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: সিনহুয়া
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট