চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
 
 
এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
 
 
সোমবার (১৬ নভেম্বর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
 
মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ে সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
 
বিজিবি আরও জানিয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট