চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। টেস্টার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবু তাহেরের ছেলে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার টং ঘরে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির […]