রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১. চিকিৎসক পদগুলোর বিবরণ ও যোগ্যতা: আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): ৩৫টি (গ্রেড–৯)। বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা। যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু মেডিসিনের ওপর […]