কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র। সোমবার (২ নভেম্বর) সকালে চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ রশিদ আহমদ। সে সময় তিনি একেবারে রেললাইন […]