চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, পথচারীদের ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে একটি পরিকল্পিত ‘ইভিনিং মার্কেট’ বা সন্ধ্যাকালীন বাজার চালুর চিন্তাভাবনা করছে চসিক। মেয়র বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালানোর ফলে সাধারণ নগরবাসীর পথচলতি চরম ভোগান্তি পোহাতে […]