শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদহারের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) এই দাম কমার ঘটনা ঘটে। তবে চলতি মাসে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ থাকায় স্বর্ণের বাজারে বড় ধরনের ধস নামেনি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৭ দশমিক ৮৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের […]