কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইলসহ’ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। গ্রেপ্তাররা হলেন—নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ (৩৯), পালংখালী ৩ নম্বর ওয়ার্ডের এখলাছ মিয়া (২৮) এবং পালংখালীর ওসমান সরোয়ার (২৩)। মঙ্গলবার (৬ অক্টোবর) টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ দুই সহযোগীসহ বক্কর মেম্বার রাস্তার মাথা এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে অভিযান […]