আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ক্রেতাদের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। আগের সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। এখন খোলা রাখার সময় […]