তীব্র গরম গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যের জন্য ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে। তাপপ্রবাহের কারণে বিশ্বের নানা প্রান্তে প্রসূতিসেবা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। আসন্ন জলবায়ু সম্মেলন কপ৩১-এর আগে প্রকাশিত এক নতুন জরিপে এ চিত্র উঠে এসেছে। এ বছর বিশ্বের ৩৩টি দেশে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুলাই দেখা গেছে। এর মধ্যেই এই তথ্য সামনে এল, যা স্বাস্থ্যব্যবস্থা ও জনগোষ্ঠীর ওপর চরম তাপমাত্রার বাড়তে থাকা চাপকে স্পষ্ট করছে। দাতব্য সংস্থা ওয়েলকামের গবেষণা অনুযায়ী, মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করা ৭৩ শতাংশ […]