চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানা এলাকায় মাদক সেবনের অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পৃথক অভিযানে মঙ্গলবার রাতে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার ৪ জনকে মাদক সেবনের অপরাধে তিনদিন করে বিনাশ্রম সাজা দিয়ে আদালতে প্রেরণ করেন। তারা হলেন, মো. হারুন (২৫), মো. রিয়াদ (২৪), হীরা মিয়া (২৬) ও আল আমিন (২৭)। এদিকে ফৌজদারী কার্যবিধি মামলায় আরও তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। […]