পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী রবিবার (১ নভেম্বর) থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী রোববার সকাল থেকেই মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। ইনশাআল্লাহ, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিক ভাই-বোনেরা তাঁদের কাঙ্ক্ষিত দাবি পূরণের বিষয়ে সুসংবাদ […]