ইসরায়েল ও ব্রিটেনের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন শুধু দুই দেশের সম্পর্কের অবনতির ঘটনা নয়; এর ভেতরে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এক শতাব্দীপ্রাচীন সংকটের মৌলিক প্রশ্ন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স ও কানাডার সাম্প্রতিক পদক্ষেপের জবাবে ইসরায়েল পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা দেশগুলোর বক্তব্য, বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে সংকুচিত করছে এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানকে বিপন্ন করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের আড়ালে তাই একটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন—ফিলিস্তিনিদের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার উপেক্ষা করে ইসরায়েল কি নিজের […]