চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ‘ডায়াবেটিস সচেতনতা সেমিনার’

অনলাইন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের উদ্যোগে “ডায়াবেটিস সচেতনতা সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরী।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হকের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রিপন এবং নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শওকত আলী।

 

হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন নবীর সঞ্চালনায় প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন মেডিকেল ডিরেক্টর ডা. কাউসার আলম, ডিরেক্টর টি.কিউ.এম. ডা. জান্নাতুন নাঈম হক, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আসিফুল হক চৌধুরী, তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত রক্তের সুগার পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে কিডনি, চোখ, হার্ট ও স্নায়ুর মারাত্মক জটিলতা হতে পারে বলেও তারা সতর্ক করেন। অনুষ্ঠানে হাসপাতালের কর্পোরেট ক্লায়েন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/জিলানি/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট