যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামসহ কোটি কোটি ডলারের পণ্য কিনছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া দুটি উচ্চপদস্থ ইরানি সূত্রসহ সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, এই গোপনীয় বার্টার বা পণ্য বিনিময়ের মতো এক ব্যবস্থার মাধ্যমে ইরানি তেলের বিপরীতে চীনের আমদানির জন্য ক্রেডিট সুবিধা দেওয়া হচ্ছে। তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ালেও এই পদ্ধতি সাম্প্রতিক বছরগুলোতে তেহরানকে একটি আর্থিক জীবনরেখা জুগিয়েছে। বিশ্বের বৃহত্তম […]