চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

এসএসসি ৮৫ ব্যাচ চট্টগ্রামের বন্ধু মেলা

এসএসসি ৮৫ ব্যাচ চট্টগ্রামের বন্ধু মেলা

বিজ্ঞপ্তি

২১ জুন, ২০২৬ | ১০:২৩ অপরাহ্ণ

এসএসসি ৮৫ ব্যাচ চট্টগ্রামের উদ্যােগে বন্ধু মেলা গত শুক্রবার (১৯ জুন) রাতে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আসিফুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রানা সোলাইমান, ৮৫ ব্যাচের শিক্ষার্থী চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মাহবুবুল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিনসহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন, এই বন্ধু মেলার মাধ্যমে সবার মধ্যে সহমর্মিতা, সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হবে। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। একে অপরের দুঃখ কষ্ট দূর করার মাধ্যম হিসেবে কাজ করবে।

 

সারাদেশের বিভিন্ন জেলা থেকে ১৯৮৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ( সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, প্রবাসী, বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কর্মকর্তা) উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কুল ও জেলাভিত্তিক অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্যােগে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এসএসসি ৮৫ ব্যাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/সাইফুল/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট