চট্টগ্রাম সোমবার, ২২ জুন, ২০২৬

সর্বশেষ:

সৌদি আরবের বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে স্পেন

সৌদি আরবের বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে স্পেন

স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত শুরুটা পায়নি এবারের আসরের অন্যতম ফেবারিট স্পেন। ২১ জুন রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে তাই বাড়তি গোলক্ষুদা দেখা গেছে স্পেনের খেলায়। সে সুবাদে খেলার ২৪ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।

 

ম্যাচের প্রথম গোলটি আসে লামিনে ইয়ামালের সৌজন্যে। ম্যাচের ১০ মিনিটে লেফট উইং ধরে বল নিয়ে এগিয়ে এসে একটি নিচু ক্রস দেন ওয়ারজাবাল। ইয়ামাল দারুণ ক্ষিপ্রতায় বল জড়িয়ে দেন সৌদি আরবের জালে।

 

২১ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন মিকেল ওয়ারজাবাল। কর্নার কিক থেকে ভেসে আসা বল বক্সের সামনে ঘুরতে থাকলে ফাঁকায় পেয়ে সৌদির জালে জড়িয়ে দেন তিনি।

 

তৃতীয় গোল আসতে খুব বেশি সময় লাগেনি। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যস্ত রেখে ২৪ মিনিটেই ৩য় গোল আদায় করে নেয় স্পেন। এই গোলটিও করেন মিকেল ওয়াজাবাল।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট