রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মুক্তা বড়ুয়ার (২৮) নামে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ জুন) সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল (শনিবার) কোতোয়ালী থানায় একটি জিডি করে পরিবার। আজ সকালে মরদেহ ভেসে উঠেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন। তিনি বলেন, রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ
















