চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২১ জুন, ২০২৬ | ২:২০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে। এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে কয়েকটি পরিবর্তন এসেছে। সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অন্যদিকে, আগের ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দুই ম্যাচে হেরে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, স্পেন্সার জনসন, অ্যাডাম জাম্পা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট