চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

সিলেট-সুনামগঞ্জে বন্যা হতে পারে

সিলেট-সুনামগঞ্জে বন্যা হতে পারে

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০২৬ | ৯:৫৪ অপরাহ্ণ

ভারি বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রবিবার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। উজানে ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

 

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি এবং চতুর্থ ও পঞ্চম দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বৃদ্ধি পেতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

 

গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে, গঙ্গা নদীর পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

 

এ সময়ে নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলার সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

 

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি হ্রাস পেয়েছে, অপরদিকে দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। নদীগুলোর পানি আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট