চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

ফটিকছড়িতে খেলতে গিয়ে খাদের পানিতে ডুবে প্রাণ হারাল শিশু

ফটিকছড়ি সংবাদদাতা

২১ জুন, ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে খাদের পানিতে ডুবে তাসফিয়া আক্তার নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসফিয়া স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, সকালে বাড়ির পাশে খেলার সময় শিশুটি সবার অগোচরে খাদের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের খাদে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/নাজমুল/এএইচ

শেয়ার করুন