কর্ম, পুষ্টি ও পর্যাপ্ত ঘুমের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনই মানুষের সব দুঃখ-কষ্ট দূর করার চাবিকাঠি; শ্রীমদ্ভগবদ্গীতার বাণী উদ্ধৃত করে এই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যোগব্যায়ামই মানুষকে সেই ভারসাম্যের পথ দেখাতে পারে।
মোদি বলেন, এই ভারসাম্যই যোগব্যায়ামের মূল ভিত্তি, ঠিক যেমন এটি আমাদের জীবনেরও ভিত্তি। তিনি আরও বলেন, আধুনিক জীবনযাত্রায় বেশিরভাগ মানুষ এই ভারসাম্য বজায় রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যোগব্যায়াম আমাদের সুষমভাবে জীবনযাপনের শিল্প শেখায় এবং কী করা উচিত আর কী করা উচিত নয় তা বাতলে দেয়। যখন আমরা আমাদের শরীরকে সঠিক উপায়ে পরিচালনা করতে শিখি, তখন স্বাস্থ্য আমাদের অভ্যাসে পরিণত হয়।
নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক স্বাস্থ্যের ওপরই আলোকপাত করে না, বরং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জনের পথ খুঁজে পেতে সাহায্য করে। সেজন্য যোগব্যায়াম শুধু আমাদের ব্যক্তিগত জীবনযাত্রার জন্যই প্রয়োজনীয় নয়, এই পৃথিবীর আরও ভালো ভবিষ্যতের জন্য এটি অপরিহার্য।
সুস্থ শরীর, প্রশান্ত মন ও দীর্ঘায়ুর বার্তা দিচ্ছে যোগসুস্থ শরীর, প্রশান্ত মন ও দীর্ঘায়ুর বার্তা দিচ্ছে যোগ
যোগব্যায়ামকে কেবল একটি নির্দিষ্ট দিন বা কোনও অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের, পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের অংশ করে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান মোদি।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
পূর্বকোণ/রাকিব

















